কমলগঞ্জে তালামীযে ইসলামীয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২০

কমলগঞ্জে তালামীযে ইসলামীয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান

জেলা প্রতিনিধিঃঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনায় সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিন্ম মধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন। তাদের এই দু:সময়ে সরকারী, বেসরকারী, স্থানীয় জনপ্রতিনিধিদের মতো বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া শমশেরনগর শাখার উদ্যোগে ১৩৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার(১১ মে ) সকাল ১১টায় এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, আল-ইসলা শমশেরনগর ইউপি শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাধারন সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক জয়নাল আবেদীন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী, সমাজসেবক আহমদুর রহমান খোকন, আল-ইসলা শমশেরনগর ইউপি শাখার সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, তালামীযের ইউপি শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

 

বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা লিটার তৈল, আধা কেজি লবন, এক প্যাকেট সেমাই ও ৫০ গ্রাম কালিজিরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930