করোনা মহামারীতেও বিনা ভোটের জনপ্রতিনিধিরা ক্ষুধার্থ মানুষের হক লুটেপুটে খাচ্ছে

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০

করোনা মহামারীতেও বিনা ভোটের জনপ্রতিনিধিরা ক্ষুধার্থ মানুষের হক লুটেপুটে খাচ্ছে

প্রতিনিধি/ছাতকঃঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, করোনা মহামারীতেও বিনা ভোটের জনপ্রতিনিধিরা ক্ষুধার্থ মানুষের হক লুটেপুটে খাচ্ছে । লকডাউনে বন্দি থাকা মানুষের জন্য বরাদ্ধকৃত সরকারী খাদ্য সামগ্রি নিয়ে চলছে হরিলুট কারবার। দূর্নীতিবাজ এসব জনপ্রতিনিধিদের কারনে দেশের লাখ-লাখ করোনা বন্দি মানুষ মানবেতর জীবন-যাপন করছে। অভুক্ত থেকে এসব অসহায় মানুষ রোজা রাখছে।

 

তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, এসিরোম ছেড়ে অভুক্ত মানুষের পাশে দাঁড়ান। না হয় এমসব মানুষ একদিন তাদের ন্যায্য হিসাব নিতে আপনাদের ঘাড়ে চড়াও হবে। স্ব-স্ব এলাকার অসহায় মানুষের খোঁজ করে তাদের সহায়তা করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনি ও রোববার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি করোনা পরিস্থিতির শুরুতেই প্রথম দফায় ছাতক-দোয়ারার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০ হাজার কর্মহীন, অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিএনপির হাইকমান্ডে নির্দেশ অনুযায়ী দ্বিতীয় দফায় এসবখাদ্য সামগ্রি তিনি।

 

বিতরণকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা বিএনপির আহবাক ফারুক আহমদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031