জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ উদ্বোধন

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২০

জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ উদ্বোধন

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের কাছ থেকে উচ্চমূল্যে সরকার ধান কেনা শুরু করেছে। ১১ মে সোমবার জগন্নাথপুর উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফজুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রব, জগন্নাথপুর খাদ্য গোদাম কর্মকর্তা রুপালী রাণী দাস, রাণীগঞ্জ খাদ্য গোদাম কর্মকর্তা ছুরত আলী ও ব্যবসায়ী আমিনুল ইসলাম। এবার উপজেলার ১ হাজার ৮৬৩ জন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি ও ১ হাজার ৪০ টাকা মণ দরে ২ হাজার ৬০৮ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে।

Spread the love

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728