ওসমানীনগরে অস্বচ্ছল সদস্যের পরিবারকে আনসার ভিডিপির খাদ্য সহায়তা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০

ওসমানীনগরে অস্বচ্ছল সদস্যের পরিবারকে আনসার ভিডিপির খাদ্য সহায়তা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর আনসার ভিডিপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ০৮টি ইউনিয়নের তিন শতাধিক অস্বচ্ছল আনসার ভিডিপি পরিবারের মধ্যে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ,সাবান ও সার্জিকেল মাস্ক।

 

আনসার ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালনক রফিকুল ইসলাম,জেলা কমন্ড্যান্ট এনামুল খাঁনের সার্বিক তত্বাবধানে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সোমবার দুপুরে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনসার ভিডিপি উদ্যোগে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চেীধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আফসানা তাসলীম, আনসার ভিডিপি সার্কেল এডজুট্যান্ট্ এ এস এম এনামুল হক, তাজপুর ইউপি চেয়ারম্যান ইমরান রব্বানী, বালাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেল গাজী, ওসমানীনগর উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা বেগম। অনুষ্ঠানে আনসার ভিডিপি প্রশিক্ষক, প্রশিক্ষিকা, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও ইউনিয়ন আনসার কমান্ডাররাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা বেগম জানান, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় দূর্যোগের শুরু থেকে সরকারের নির্দেশনা মেনে বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ, এনডিসি, পিএসসিসহ দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ডাকে সাড়া দিয়ে সংকট উত্তোরণে বাহিনীর প্রতিটি সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশ ও জাতির কল্যানে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031