ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স কুহিনূর করোনা আক্রান্ত

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স কুহিনূর করোনা আক্রান্ত

 

আবুল ফয়েজ খান কামালঃ

অবশেষে করোনার খাতায় যুক্ত হলো ফেঞ্চুগঞ্জ উপজেলা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স(স্বাস্থ্য কর্মী) কুহিনূর বেগম(৪৫)করোনা ভাইরাসের অাক্রান্ত হয়েছেন।ফেঞ্চুগঞ্জ উপজেলায় তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি।জানা যায় গত ৯মে কুহিনুর বেগমের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়।সোমবার ১১মে সন্ধ্যায় খবর আসে উনার করোনা রিপোর্ট পজিটিভ।

 

এ খবর দূত ছড়িয়ে পড়লে হাসপাতাল সহ পুরো উপজেলায় অাতংক দেখা দেয়।বর্তমানে অাক্রান্ত কুহিনূর বেগম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ কোয়াটারে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

 

এবিষয়ে জানতে চেয়ে বাব বার ফোন দিলেও  ফোন রিসিভ করেননি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান।।  অাক্রান্ত কুহিনূর বেগমের বাসা লকডাউন করা হয়েছে।এতথ্যটি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ অাবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031