সিলেটের কারাগারে লকডাউনে ৮৩জন

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ১২, ২০২০

স্টাফ রির্পোটারঃঃ

সিলেট কেন্দ্রীয় কারাগারের এক হাজতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে কারাগারে তিনি যে ওয়ার্ডে ছিলেন, সে ওয়ার্ডের ৮৩ হাজতিকে লকডাউনে রাখা হয়েছে। এছাড়া কারাগারের ২৪ কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান।

 

মঙ্গলবার তিনি বলেন, ‘আহমদ হোসেন নামের হত্যা মামলার এক হাজতি করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি যে ওয়ার্ডে থাকতেন, সেটি লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানে হাজতি আছেন ৮৩ জন। এর বাইরে কারা কর্মকর্তা, কারা চিকিৎসক, কারারক্ষীসহ ২৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31