বিশ্বকবির জন্মবার্ষিকীতে ওসমানীনগরের শিল্পিগোষ্টির ব্যাতিক্রমধর্মী আয়োজন

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

বিশ্বকবির জন্মবার্ষিকীতে ওসমানীনগরের শিল্পিগোষ্টির ব্যাতিক্রমধর্মী আয়োজন

প্রতিনিধি/ওসমানীনগরঃ
করোনা ভাইরাসের পার্দুভাবে জনসমাগম নিষিদ্ধ থাকায় কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মবার্ষিকীতে ব্যাতিক্রমধর্মী অনুষ্টানের মাধ্যমে বিশ্বকবি স্বরণ ওসমানীনগরের শিল্পিগোষ্টিরা। করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে মঙ্গলবার উপজেলার গোয়ালাবাজার বাজারস্থ স্বপ্ন স্টুডিও এন্ড প্র্যাকটিস প্যাডের নিজস্ব স্টুডিওতে শিল্পিদের নিয়ে দিন ব্যাপি রবিন্দ্র সংগীতের গান রেকর্ড করিয়ে রবিন্দ্রনাথ ঠাকুরকে স্বরণ করা হয়।

 

 

পরবর্তীতে রেকর্ডকৃত গানগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কবিগুরু রবিন্দ্র নাথ ঠাকুরের স্থৃতিচারণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আয়োযকরা। সহিদুল ইসলাম দিক নির্দেশনায় ও সাইদুর রহমানের উপস্থপানায় এবং সজল দত্তের পরিচালনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে একে এক স্টুডিওতে এসে সংগীত পরিবেশন করেন,শিল্পি ফজলুল করিম, অনুপমা দাশ মুক্তি, সোনালী দেব স্বর্ণা, ঋতিক পুরকায়স্থ রাখী, শাহ্ রাকিবুল ইসলাম, অর্চি পাল তুলি।

 

 

আয়োজকদলের সদস্য সহিদুল ইসলাম জানান, কবি গুরু স্বরনে আমরা প্রতি বছর নানা উৎসবমূখুর আয়োজন করে থাকি। এবার করোনা ভাইরাসের কারণে জনসমাগম নিষিদ্ধ থাকায় ঢালাওভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি। তবে সামাজিক দুরুত্ব বজায় রেখে ছোট পরিসরে হলেও আমরা কবিগুরুকে স্বরন করতে পেরে খুবই আনন্দিত হয়েছি। দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে সচেতণ থাকার আহব্বানও জানান তিনি।

Spread the love