সিলেট ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে শতাধিক কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে করোনা সংকটে কর্মহীনদের, পবিত্র রমজান উপলক্ষ্যে উপজেলার রশিদপুর এলাকায় সমাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা দেয়া হয়। শেখ আত্তর আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রত্যেক পরিবারকে দেয়া হয় নগদ দুই হাজার টাকা করে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসার নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা দাতা সদস্য শেখ মো. মনির মিয়া, সহ সভাপতি শেখ মো. নূর মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইজার আলী মেম্বার, মনোহর আলী, ব্যবসায়ী ফিরোজ মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো চীফ এসএ শফিক প্রমূখ।
এর আগে রমজানের শুরুতে তাদের উদ্যোগে উপজেলার উত্তর ধর্মদা গ্রামের একশত সুবিধাবঞ্চিত পরিবাদের বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।