বাংলাদেশ ইউরোপ-আমেরিকার তুলনায় অনেক ভালো আছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণের দিক দিয়ে ইউরোপ-আমেরিকার তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  বুধবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সদ্য নিয়োগ পাওয়া ২ হাজার চিকিৎসকের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

 

 

জাহিদ মালেক বলেন, ‘সারা বিশ্বে কোভিড-১৯ বিভিন্ন পর্যায়ে হানা দিয়েছে। ইউরোপ-আমেরিকায় আপনারা দেখেছেন কী অবস্থা? সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে।’ এ সময় সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের জন্য কোভিড-১৯ আশীর্বাদ বলে মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে কোভিড-১৯ মোকাবিলা করার জন্যই ২ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘হাসপাতাল থেকে রোগী ফেরত যাওয়া মানে একটি অপরাধ। কোভিড-১৯ এবং অন্য সব রোগীর চিকিৎসা সেবা দিতে হবে।

 

করোনা মোকাবিলায় সরকার ৩৯তম বিএসএস (বিশেষ) থেকে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে ৪ মে প্রজ্ঞাপন জারি করে। গতকাল মঙ্গলবার তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। এর আগে এই দুই হাজার চিকিৎসক নন–ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও বিদ্যমান পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে তাদের ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়। এ ছাড়া একই উদ্দেশ্যে ৫ হাজার ৫৪ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031