সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
অন্তরা চক্রবর্তীঃঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে করোনার প্রভাবে গৃহবন্দী মানুষজন কঠিন সংকঠের মধ্যে দিনানিপাত করছেন। দূর্ভোগে থাকা এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খন্দকার বাজার কল্যাণ ট্রাষ্ট।
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার এলাকায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেছে খন্দকার বাজার কল্যাণ ট্রাষ্টসহ এলাকার প্রবাসীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার খন্দকার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত বিতরনী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নগদ সাড়ে ৯ লক্ষ টাকা অসহায় লোকজনের মধ্যে বিতরণ করা হয়।
সাংবাদিক আহবাব মোস্তফা খানের পরিচালনায়পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আফরুজুল হক, জয়নাল আবেদিন, সমাজসেবী আব্দুল জলিল, রাজিব আহমদ, নাঈম খান, আনহার আহমদ, আব্দুল অদুদ, আব্দুল মনাফ মাষ্টার, আব্দুস শহিদ বাবলু, ফয়সল আহমদ, মুকিত মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বেড়েই চলেছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম।
এ অবস্থায় প্রবিত্র রমাজান মাসে চরম বিপর্যয়ে আছেন এলাকার নি¤œ ও মধ্যে আয়ের লোকজন। কর্ম না থাকায় পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটচ্ছে তাদের। তবে এবার প্রবাসীরা নিজেরা দূর্ভোগে থাকার পরও বিগত দিনের ন্যায় খন্দকার বাজার কল্যান ট্রাষ্টের সকল ট্রাষ্টিদের সম্মনয়ে এলাকার প্রবাসীরা অসহায় মানুষের কল্যানে এগিয়ে এসে মহা মানবিকতার পরিচয় দিয়েছেন। আমরা আশাবাদি আগামীতে জন্মভূমির মানুষের জন্য তাদের এই দান অনুদান অব্যাহত থাকবে।