সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আজ শনিবার সকালে তাদেরকে মোগলাবাজারের শ্রীরামপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর তানার সুজাতপুর গ্রামের মো. জনি (৩২) ও একই থানার উত্তর সরারচর গ্রামের মো. ওবায়দুল্লাহ (২৫)।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, মাদকবিক্রির ৫৩ হাজার ৫৫০ টাকা, একটি কাভার্ড ভ্যান, ৬৭টি খালি গ্যাস সিলিন্ডার, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, জব্দকৃত আলামতসহ আটককৃতদের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।