জগন্নাথপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর গ্রামে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় গাছের আমপাড়া নিয়ে ঝগড়ার জের ধরে আটঘর গ্রামের চাচাতো ভাই ফখরুল খানের লাঠির আঘাতে ছাদিকুর রহমান গুরুতর আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ মে রোববার চিকিৎসাধীন অবস্থায় হতভাগ্য ছাদিকুর রহমানের মৃত্যু হয়েছে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলাকারী চাচাতো ভাই ফখরুল খান একজন মানসিক রোগী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031