জুড়ীতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

জুড়ীতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি মৌলভীবাজারঃঃ

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জুড়ী থানা পুলিশের সহায়তায় অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উপজেলার মাগুরা বাজার, শিলুয়া রোড, মোকামবাড়ী বাজার, ফুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয়, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, নিম্নমান ও নকল কসমেটিক্স বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝূঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে মাগুরা বাজারের আব্দুল রউফ ষ্টোরকে ১হাজার টাকা, শিলুয়া রোডের মা বাবা ভেরাইটিজ ষ্টোরকে ৫শ’ টাকা, মোকামবাড়ী বাজারের হাসান ভেরাইটিজ ষ্টোরকে ৪শ’ টাকা, ফুলতলা বাজারে অবস্থিত মারিয়া মিষ্টি ভান্ডারকে ২হাজার টাকা, তান্না কসমেটিক্স এন্ড ভেরাইটিজ ষ্টোরকে ৩হাজার টাকাসহ মোট ৬ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31