ফেঞ্চুগঞ্জে আক্রান্ত যুবক আইসোলেশনে: বাসা লকডাউন

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

ফেঞ্চুগঞ্জে আক্রান্ত যুবক আইসোলেশনে: বাসা লকডাউন

 

আবুল ফয়েজ খান কামা/ফেঞ্চুগঞ্জঃঃ

করোনা ভাইরাসে আক্রান্ত ফেঞ্চুগঞ্জের ঐ যুবককে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। আজ( ১৮ই মে) সকাল দশ ঘটিকার সময় সকল স্বাস্থ্য বিধি মেনে কড়া নিরাপত্তায় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ সম্বন্বয়ে আক্রান্ত ঐ তরুনকে এমবোলেন্স যোগে তার পরিবারের কাছ থেকে নিয়ে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

 

এ নিয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশনে মোট ২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাদিন আছেন। আক্রান্ত ঐ যুবক ফেঞ্চুগঞ্জ মধ্য বাজারের কাপড়ের ব্যবসায়ী বলে জানা যায়। গত ১৪ই মে ফেঞ্চুগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসক, স্বাস্হ্য কর্মী হাসপাতালে থাকা রোগী,পালিয়ে য়াওয়া দুই রোগী ও ঐ যুবক সহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

 

গতকাল ১৭ই মে রিপোর্টে ঐ যুবককের করোনা পজিটিভ ধরা পড়ে এবং বাকী ২৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে।  সকালে অফিসিয়ালী রিপোর্টে আসার পর আক্রান্ত যুবকের বাসা সহ ঐ এলাকা লক ডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি আহমেদ ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান।

 

আক্রান্ত যুবকের পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা ২৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান ডাঃ কামরুজ্জামান।এ গঠনায় মধ্য বাজারের কাপড়ের ব্যবসায়ী সহ ফেঞ্চুগঞ্জ বাসির মধ্যে এক ধরনের অাতংক বিরাজ করছে। গত কয়েক দিনে কত লোক অাক্রান্ত ঐ যুবকের সংস্পর্শে এসেছেন তা কেউ জানেননা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728