ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরীর উদ্যোগে পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০

ওসমানীনগরে ইয়াহইয়া চৌধুরীর উদ্যোগে পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেট জেলা পরিষদ সদস্য সহল আল-রাজী চৌধুরী বলেছেন,সম্প্রতি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি মানুষের মধ্যে বাড়ছে দূর্ভোগ।

 

ওসমানীনগর ও বিশ্বনাথের নিন্মবিত্ত ও দিন মুজুররা খেয়ে না খেয়ে করছেন দিনানিপাত।ভাইরাসের পাদূর্ভাব শুরু পর থেকে ওসমানীনগর ও বিশ্বনাথের সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক সাহায়্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এ অঞ্চলের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

 

বর্তমার্নে তিনি নিজে অসুস্থ থাকার পর দুই উপজেলার দুঃস্থ মানুষের কথা চিন্তা করে জাপা নেতৃবৃন্দের মাধ্যমে অসহায়দের বাড়ি বাড়ি পৌছে দিয়ে যাচ্ছেন খাদ্য সহায়তা। সরকারের পাশাপাশি সাধারণ মানুষদের খাদ্য সহায়তা প্রদান সহ আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সুরক্ষাসামগ্রী প্রদান অব্যাহত রয়েছেন।

 

সোমবার ওসমানীনগর উপজেলার মস্তফাপুর গ্রামের আব্দুল মালকের বাড়িতে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরীব্যাক্তিগত পক্ষ থেকে নিন্মবিত্ত ও হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখে বার বার সাবান দিয়ে হাত ধূয়ার অনুরোধ করেন।

 

বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা জাতীয় পাটির সভাপতি ছুফি মাহমুদ, জাপা নেতা আব্দুল মালিক, ইউপি সদস্য আজিজুর রহমান, আমিরুল ইসলাম শিকদার, আছদ্দর আলী খান, রেহানা বেগম, বশির আহমদ, সাবেক এমপি ইয়্হাইয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু বকর। অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে সাবেক এমপির পক্ষ থেকে সার্জিকেল মার্স্কও বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031