ফেঞ্চুগঞ্জে ঈদ উপলক্ষে নিউ ন্যাশন ক্লাবের খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

ফেঞ্চুগঞ্জে ঈদ উপলক্ষে নিউ ন্যাশন ক্লাবের খাদ্য সামগ্রী বিতরন

 

আবুল ফয়েজ খান কামাল/ ফেঞ্চুগঞ্জঃঃ

ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিউ ন্যাশন ক্লাবের সৌজন্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। করোনা ভাইরাস (covid-19) এর কারনে হঠাৎ কর্মহীন হয়ে পড়া দক্ষিন শরীফগঞ্জ-মাইজগাঁও কলেজ রোডের বায়তুল মামুর জামে মসজিদ এলাকার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৩২ টি পরিবারের মাঝে তৃতীয়বারের মতো খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

 

২৫ রমাদ্বান মঙ্গলবার আছরের নামাজের পর সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে খাদ্য বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা নাজির আহমেদ। বরাবরের মতো গ্রহীতার কোনো প্রকার ছবি না তুলে, ক্লাবের সদস্যরা প্রতিটি বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নিউ ন্যাশন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ কর্নেল,সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান মামুন সাধারণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল, সহসাধারণ সম্পাদক ফাহিম আহমদ শাহ্।আরও উপস্থিত ছিলেন এহসানুল করিম রাহী,ইবরাহীম হোসেন রাহেল, নাসিম উদ্দিন, হানিফ উদ্দিন, ফাহিম, সাব্বির, ফাহাদ,সাকিব,আদি।

 

এতে আর্থিকভাবে সহযোগিতা করেন নিউ ন্যাশন ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ খান জামাল,প্রবাসী উপদেষ্টা মো:নঈম উদ্দিন, মো:বোরহান উদ্দিন, সাবেক সভাপতি এহসানুর রহমান,মো:বেলাল আহমেদ, মো:সাহিনুর রহমান সুমন,ঝর্না বেগম,মো:সেবুল আহমেদ, মো:ফজল আহমেদ ও আব্দুর রাজ্জাক রনি।নিউ ন্যাশন ক্লাবের এমন উদ্দ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930