জকিগঞ্জে মাদক সম্রাট আজিজ আটক

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২০, ২০২০

জকিগঞ্জে মাদক সম্রাট আজিজ আটক

প্রতিনিধি/জকিগঞ্জঃঃ

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজার থেকে পাঁচ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। উপজেলার কালিগঞ্জ বাজারের মেসার্স হাজী আবুল কালাম টেডার্স এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাটক আজিজ কে গ্রেফতার করা হয়।ৎ

 

এসময় তার সাথে থাকা ৫শত পিস ইয়াবা উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের অভিযানিক দল কালিগঞ্জ বাজারে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৫ শত ইয়াবাসহ মাদক সম্রাটকে গ্রেফতার করি।

 

গ্রেফতারকৃত মাদক সম্রাট জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের মুত ইসাদ আলীর পুত্র আব্দুল আজিজ (৭০)। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে। আগেও মাদক সম্রাট আজিজের বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।এছাড়া র্যাবের হাতের কয়েক বার আটক হয় আজিজ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031