নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘আম্পান’

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘আম্পান’

লন্ডন বাংলা ডেস্কঃঃ

উপকূলীয় অঞ্চলে সারা রাত তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‌‌‘আম্পান’ এখন একেবারেই দুর্বল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর-পূর্ব দিকে সরে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, স্থল নিম্নচাপে পরিণত হয়ে ‘আম্পান’ আজ সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।

 

সামছুদ্দীন আহমেদ বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এর আগে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসার পর বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর।

 

এদিন উপকূলীয় জেলার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031