করোনাভাইরাসে গোলাপগঞ্জে পল্লী চিকিৎসক আবুল কাশেমের মৃত্যু 

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২০

করোনাভাইরাসে গোলাপগঞ্জে পল্লী চিকিৎসক আবুল কাশেমের মৃত্যু 

প্রতিনিধি/ গোলাপগঞ্জঃঃ

গোলাপগঞ্জে করোনাভাইরাসে আবুল কাশেম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। ২১ মে বৃহস্পতিবার   রাত ১২টা ৪৫ মিনিটে  সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)।

 

আবুল কাশেমের স্থানীয় বাড়ি  বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে।  তিনি বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে ফার্মেসি ব্যবসা করে আসছেন। তিনি বাজারে একটি ভাড়াটিয়ে বাসায় বসবাস করতেন।

 

বৃহস্পতিবার  গভীর রাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন  উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

 

তিনি বলেন, আবুল কাশেম বুধবার রাত ১০টায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তী হন। এরপর রাত  ১২টা ৪৫ ঘটিকার  দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন।

 

উল্লেখ্য, ১৯মে পল্লী চিকিৎসক  আবুল কাশেমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে বুধবার ২০মে ১০টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।  এরমধ্যে সুস্থ হয়েছেন  ৩ জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930