দেশের সব মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ২১, ২০২০

দেশের সব মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার অনুদানের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়েছে।

 

ধর্ম মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা দেশে ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে ৫ হাজার টাকা হারে এই অনুদান দেওয়া হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বা উপপরিচালকদের সমন্বয়ে এই অনুদানের টাকা বিতরণ করা হচ্ছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদগুলোর আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী প্রতিটি মসজিদের অনুকূলে অনুদান দিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031