ওসমানীনগরে পল্লী বিদ্যুতের আরেক কর্মচারী করোনা আক্রান্ত

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০

ওসমানীনগরে পল্লী বিদ্যুতের আরেক কর্মচারী করোনা আক্রান্ত

অন্তরা চক্রবর্তীঃঃ

বালাগঞ্জ ওসমাননীনগর জোনাল অফিস খাশিকাপন পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানের সংস্পর্সে আসায় আরো একজন লাইন টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়েছেন। ২২ বছর বয়সী পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি চাকরীর সুবাদে ওসমানীনগর উপজেলার খাশিকাপন পল্লী বিদ্যুতের অফিসের নিকটবর্তী একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।

 

এ নিয়ে ওসমানীনগরে করোনা ভাইসে আক্রান্তের সংখ্যা ৭জনে দাড়ালো। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের নিকট পাঠানো ই-মেইল বার্তায় নতুন করে পল্লী বিদ্যুতের আরেক লাইনম্যান করোনা পজেটিভ বলে জানানো হয়।

 

এর আগে, (১৫ মে) রাতে সাড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসি আর ল্যাবে ই-মেইলের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান করোনা আক্রান্ত।

 

পরে তাজপুর বাজারের মশ্রব আলী কমপেক্স ভাড়াটি লকডাউন করে এবং ঐ দিনই আক্রান্ত টেকনিশিয়ানের স্ত্রী ও ১১ বছরের ছেলের নমুসা সংগ্রহ করা হয়। পরে বৃহস্পতিবার রাতে জানানো হয় আক্রান্ত টেকনিশিয়ানের ১১ বছরের ছেলের ও করোনা পজেটিভ। একই দিন আরো একজন পল্লীবিদ্যুত কর্মচারী করোনা আক্রান্ত বলে জানানো হয়।

 

উপজেলা করোন সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, নতুন করে পল্লী বিদ্যুতের আরেকজন লাইনম্যানের করোনা সনাক্ত হয়েছেন। পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান তাজপুর বাজারের মশ্রব আলী কমম্পেক্সের ভাড়াটিয়ার করোনা সনাক্ত হবার পর তার সংস্পর্শে আসা পল্লী বিদ্যুতের দুজন লাইনম্যানের ১৭ মে নমুনা সংগ্রহ করা হলে এর মধ্যে একজনের পজেটিভ রিপোর্ট আসে গতকাল বৃহস্পতিবার রাতে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930