সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, মে ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার (২১ মে) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি দল সিলেট জেলার ওসমানীনগর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানকালে ওসমানীনগর থানাধীন তাজপুর ডিগ্রি কলেজ এর সামনে থেকে ২৮ কেজি গাঁজা, ১ টি পিকআপ, ২০০ কেজি শসা, ৬০ কেজি ঢেঁরশ, ৩ টি মোবাইল ও নগদ ৯৩০৫ টাকাসহ ৩ জন মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ জেলার মাদবপুর থানার সাকুচাইল গ্রামের মো. ফুরুক মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৩), কৃঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে জাহের (৪০) এবং একই গ্রামের আসাদ আলীর ছেলে মো. আব্দুল জলিল (৪৩)। উদ্ধারকৃত গাঁজা ও সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।