ওসমানীনগর থানা পুলিশকে ৭৫টি পিপিই প্রদান

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগর থানা পুলিশকে তিন যুক্তরাজ্য প্রবাসীর পক্ষ থেকে ৭৫টি পিপিই প্রদান করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউপির দাশপাড়াস্থ বাড়িতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল থানার ওসি রাশেদ মোবারকের প্রতিনিধি এসআই রতন লাল দেব এর হাতে পিপিই গুলো তুলে দেন।

 

সুরক্ষা সামগ্রীর মধ্যে ৭৫টি পিপিই, ১৫০পিছ হেন্ড গ্লাবস ও ৭৫টি মাস্ক রয়েছে। গত ৩রা মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবেল আহমদ সেকেল তাঁর ব্যক্তিগত আইডি থেকে মহামারি করোনা কালিন সময়ে ওসমানীনগর থানা পুলিশের সুরক্ষার জন্য পিপিই উপহার দেয়ার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন।

 

আর এই আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য হলহাম্বার শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের আব্দুল ছালিক ২৫টি পিপিই, যুক্তরাজ্যের আরেক কমউিনিটি নেতা উপজেলার উছমানপুর গ্রামের সৈয়দ রাসেল আহমদ ২৫টি পিপিই ও যুক্তরাজ্যের তরুণ কমউিনটি নেতা উমরপুর ইউপির বড় ইসবপুর গ্রামের এফএ মজনু ২৫ পিপিই উপহার দেন।

 

এই তিন যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী গুলো আজ রোববার ওসমানীনগর থানা পুলিশকে প্রদান করেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031