ছাতকে আরো ৩ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে আরো ৩ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে নতুন ৩ করোনা পজেটিভ রোগীর কথা জানা গেছে। করোনা পজেটিভ প্রাপ্ত রোগী ৩ জনই শহরের বাইরের বাসিন্দা। এরা হলেন উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের পিতা ও পুত্র এবং অপরজন ইসলামপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামের বাসিন্দা।

 

এখানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ার বিষয়ে অভিজ্ঞ মহল মনে করছেন, ঈদ পরবর্তী সময়ে এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বহুগুনে বৃদ্ধি পেতে পারে। ঈদ উপলক্ষে দেশের লকডাউন অনেকটা শিথিল করায় এবং ঈদের কেনা-কাটায় স্বাস্থ্য বিধি উপেক্ষা করে অনেকটা চিরচারিত স্বাভাবিক নিয়মের মতোই সাধারন মানুষ শহরমুখী বা বাজার মুখী হওয়ায় এ আশংকা করা হচ্ছে।

 

বিগত এক সপ্তাহর চিত্র অনুযায়ী কেনাকাটা করতে বাজারে আশা নারী-পুরুষ ও শিশুর মধ্যে শতকরা ৮০ ভাগ মানুষই মানছিল না স্বাস্থ বিধি ও সামাজিক দূরত্ব। ব্যবসায়ীরাও কাষ্টমারদের নিয়ন্ত্রনে রেখে বেচাকেনার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

 

উপজেলা ও পুলিশ প্রশাসন আপ্রান চেষ্টা করে ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রন করতে পারলেও বাজারে বা শহরে আশা মানুষরা ছিল প্রায়ই অনিয়ন্ত্রিত। যার ফলে ঈদ পরবর্তি এক-দু’সপ্তাহর মধ্যে এখানে করোনার ভাইরাস সংক্রমনের ভয়াবহতা সৃষ্টি হওয়ার আশংকা করছেন অনেকেই। স্বাস্থ্য বিভাগের মতে নিজে এবং পরিবারকে নিরাপদে রাখতে স্বাস্থ্য বিধি অনুসরন করে চলা অথবা ঘরে অবস্থান করা ছাড়া আর কোন পথ নেই। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী ৩ জন করোনা পজেটিভ রোগীর কথা স্বীকার করেছেন।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031