বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা হাজী আইয়ুব মিয়া (৭০) খুন হয়েছেন । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সংগঠিত হয়েছে আজ রবিবার বেলা ১১ টায়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্বার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার উমরপুর গ্রামের পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে আবুল হোসেন ও চাচাতো ভাই জিতু মিয়ার মধ্যে বেশ কিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। এই বিরোধীয় অবস্থায় আজ রবিবার বেলা ১১ টার দিকে জিতু মিয়া তার লোকজন নিয়ে বিরোধীয় ওই পুকুরে জাল ফেলে মাছ ধরতে যান। এতে মারামরি না হওয়ার জন্য দু’ পক্ষেরই মুরব্বি (চাচা) আইয়ুম মিয়া পুকুরপারে গিয়ে মাছ না ধরতে বলেন।
পরে বিষয়টি গ্রামের মুরব্বিয়ান শালিশের মাধ্যমে দেখা হবে বলেন। এ নিয়ে চাচা আইয়ুব মিয়া (৭০) এর সাথে ভাতিজা জিতু মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জিতু মিয়া চাচা আইয়ুব মিয়া পুকুরপাড়ের ঘাটলার মধ্যে স্বজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
সাথে সাথে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবরে নিহতের আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। নিয়তির কি নিষ্টুর পরিহাস এবারের ঈদ করা হলোনা বৃদ্ধা আইয়ুব মিয়া।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এবং তদন্ত করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।