ঈদের জামাতেই ইমামের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

ঈদের জামাতেই ইমামের মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঈদের নামাজ চলাকালীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এক গ্রামে ইমামের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রুপবাটী ইউনিয়ের শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদে ঈদের প্রথম জামাতের সময় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ৭০ বছর বয়সী ওই ইমামের নাম আইউব আলী। তিনি উপজেলার নন্দলালপুর আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক।

 

শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আইউব আলীর ইমামতিতে সকাল সাড়ে ৮টায় তাদের মসজিদে ঈদের প্রথম জামাত শুরু হয়।

 

নামাজ শুরুর পর প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় গিয়ে তিনি আর উঠছিলেন না। পরে মুসল্লিরা নামাজ ভেঙে উনাকে তোলার পর বুঝতে পারেন, উনি আর নেই। উনার বয়স হয়েছিল, তবে কোনো অসুস্থতা ছিল না।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে আইউব আলীকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930