বিদেশী অস্ত্রসহ আটক ৪

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

বিদেশী অস্ত্রসহ আটক ৪

 

প্রতিনিধি / সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভলবারসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃতরা দোয়ারাবাজার থানার কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সৈয়দ হোসেন (২৪) ও মো. ফারুক হোসেন (২৮) এবং একই এলাকার মো. ফিরোজ আলীর ছেলে নবিল হোসেন (৩৫)।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন পাইকপাড়া সাকিনস্থ রাশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

একই দিন এই বিষয়ে ছাতক উপজেলার লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার লাফার্জ পয়েন্টের শামসু মিয়ার হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবারসহ দোয়ারাবাজার থানার উত্তর কলাউড়া গ্রামের মো. ফকুর ছেলে মো. আব্দুল মান্নান (৫৮)  নামের আরো একজনকে  আটক করে র‌্যাব।

উভয় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031