তাহিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

তাহিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধিঃঃ 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া লাশের সম্পর্কে কোন তথ্য জানা যায় নি।
সোমবার দুপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের মসজিদের উত্তর পাশে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের রাগ কান্দা নামক স্থানে মাটিয়ান হাওরে ৪ফুট পানির উপর ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাহিরপুর থানায় খবর দিলে সঙ্গী ফোর্স নিয়ে লাশ উদ্ধার করার পর ময়নাতদর্ন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান,অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728