অপরিবর্তিত কামরানের শারীরিক অবস্থা

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

অপরিবর্তিত কামরানের শারীরিক অবস্থা

স্টাফ রির্পোটারঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। কামরানকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছে তবে এখনো পরিপূর্ণ প্লাজমা পাওয়া যায়নি।

 

এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও কামরান পরিবারের ঘনিষ্টজন মেহেদী কাবুল। তিনি জানান, সিএমএইচ-এ কামরানকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, প্লাজমা এখনো রেডি হয়নি। এজন্য করোনা থেকে ১৪ দিন আগে সুস্থ হয়ে ওঠেছেন এবং যার রক্তের গ্রুপ ‘এ+’ (এ পজিটিভ), তার প্লাজমা প্রয়োজন। অনেকেই যোগাযোগ করছেন তবে ১৪ দিন না হওয়ায় তাদের প্লাজমা নেয়া যাচ্ছে না।

 

১৪ দিন পূর্বে করোনাজয়ী ‘এ+’ রক্তের গ্রুপের কেউ চাইলে কামরানকে প্লাজমা দিতে পারেন। এ জন্য মেহেদী কাবুলের এই নাম্বারে ০১৭১২৭৮২৫৮৫ যোগাযোগ করা যাবে।

 

 

জানা গেছে, গত শুক্রবার রাতে কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। রবিবার সকালে কামরানের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি ফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানানো হয়।

 

তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করেন। এরপর কামরানের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী। এরই প্রেক্ষিতে কামরানের জন্য রবিবার বিকাল সোয়া ৬টার দিকে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। পরে ৬টা ৩৮ মিনিটে সেটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

 

 

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনাভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031