ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়ায়

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন ২৩ জনের মধ্যে ২২ জনই জাউয়ায়

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সর্বশেষ পরিস্থিতি হিসেবে করোনা ভাইরাসে রেকর্ড পরিমান আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৩ ব্যক্তির শরীরে সনাক্ত হয়েছে করোনা পজেটিভ। সনাক্ত ২৩ জনের মধ্যে ২২ জনই উপজেলার জাউয়া এলাকার।

 

এ পর্যন্ত ছাতক উপজেলায় ৭৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। সর্বশেষ আক্রান্তদের মধ্যে কৈতক গ্রামে ১১ জন, জাউয়া গ্রামে ৬ জন, খিদ্রাকাপন গ্রামে ৩ জন, গনিপুর গ্রামে ১জন, বড়কাপন গ্রামে ১জন এবং ছাতক পৌর শহরে ১জন।

 

কৈতক হাসপাতালে ইনচার্জ ডাঃ মোজাহারুল ইসলামের দেয়া তথ্য থেকে জানা যায়, নমুনা সংগ্রহ করা ১০০ জনের মধ্যে প্রাপ্ত ৪৮ জনের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২৩। বড়কাপন ১ জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল তা পজেটিভ পাওয়া গেছে। এ ছাড়া গনিপুর ২ জনের মধ্যে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ১জন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728