সিলেট |
প্রকাশিত: 12:23 PM, June 9, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা মোকাবেলায় মাঠে রয়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় ৮ জুন সোমবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজার ও রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১৭ জনকে ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।