করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

করোনায় আক্রান্ত সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সিএমপি উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারেছ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন,সোমবার রাতে মাহাবুবুর রহমানের করোনায় পরীক্ষার ফল হাতে আসে। এতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন। সেই থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপির কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত হয়েছে।

 

নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করছিলেন তিনি। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন। চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে যে ভূমিকা তিনি রেখে যাচ্ছেন, তা প্রশংসিত হয়েছে সরকারের শীর্ষ মহলেও।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031