সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০
প্রতিনিধি/ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্বাস্থ্য বিধি না মানার কারণে ১৪ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফেরিঘাট টুল প্লাজায় ও পালবাড়ী পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট রাখি আহমদ এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট রাখি আহমদ জানান,সামাজিক দূরত্ব বজায় না রাখা,মাস্ক না পড়া,বাস ও সিএনজিতে অতিরিক্ত যাত্রী উঠানোর অপরাধে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ধারায় ৮জনকে,এবং দন্ড বিধি ১৮৬০এর ১৮৮ধারায় ৬ জনকে মোট ১৪ টি মামলায় ৩৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।এসময় আরও উপস্থিত ছিলেন পেশকার মো: ফিরোজ আলী ও অফিস সহায়ক হিরা আহমদ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |