রংপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

 

শরিফা বেগম শিউলী/ রংপুরঃঃ

রংপুরের পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের শিমুলবাড়ী শালিকাদহ ঘাটে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ৩ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি উক্ত ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মোশাররফ হোসেন দুলু মিয়ার পুত্র রুহুল আমিন (৪২) বলে জানা যায়।

 

এলাকাবাসী ও পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় রুহুল আমিন ও তার বন্ধু শাহানুর আলম রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলো। এসময় ৭ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং এলোপাতাড়ি লাঠি ও ছোরা দ্বারা মারডাং করে। এক পর্যায়ে রুহুলামিন মারের চোটে ভুট্টা বাড়ির ক্ষেতে লুটিয়ে পড়ে। সুযোগ বুঝে শাহানুর আলম দৌড়ে পালিয়ে আসে।

 

পরে বাড়িতে এসে বাড়ির লোকজনসহ পুলিশে খবর দিলে পুলিশ ভুট্টার ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান , হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জেরে ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমরা কিছু তথ্য পেয়েছি তা দিয়ে খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেফতার করতে পারব।এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728