ওসমানীনগরে একদিনে আরো ৪ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

ওসমানীনগরে একদিনে আরো ৪ জন করোনা আক্রান্ত

অন্তরা চক্রবর্তীঃঃ
সিলেটের ওসমানীনগরে দুই ব্যাংক অফিসার সহ এক দিনে ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে আসা রিপোর্টে এ ৪জনের করোনা পজেটিভ আসে।

 

করোনা আক্রান্তরা হলেন, উপজেলার তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মোজাম্মিল হক(৪৫) একই ব্যাংকের অফিস সহকারী শাহজাহান মিয়া(২৮), ঢাকা ব্যাংক গোয়ালাবাজার শাখার অফিসার সৈয়দ আজমান(৩২) এবং উপজেলার উছমানপুর ইউপির ইছামতি বাজারের জনসেবা ফার্মেসীর কর্মচারী দেলওয়ার হোসেন(৩০)। গত ৩জুন উপজেলার তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৪জনই নমুনা প্রদান করার পর ১২জুন শুক্রবার ১০দিনে তাদের রিপোর্ট পাওয়া যায়।

 

উপজেলা করোনা সংকান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সিলেটে বসবাস করেন আর একই ব্যাংকের অফিস সহকারী বালাগঞ্জের দেওয়ানবাজারে বাড়ি থাকায় তাদের ব্যাপারে স্বস্ব এলাকার প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।

 

ঢাকা ব্যাংকের অফিসার গোয়ালাবাজার গদিয়াচরে থাকেন এবং ইছামতি জনসেবা ফার্মেসীর কর্মচারী সেই এলাকায় বসবাস করেন তার দুজনের বাসা শনিবার আমরা লকডাউন সহ প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহন করব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031