করোনায় প্রাণ গেছে ২৪ পুলিশ সদস্যের

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশে করোনাভাইরাসের বিস্তারের শুরু থেকে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনাকালে নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছে পুলিশ।আজ শনিবার পর্যন্ত করোনায় বাংলাদেশ পুলিশের ২৪ জন সদস্য মৃত্যুবরণ করেছেন বলে জানিয়ে পুলিশ সদর দপ্তর।

 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, মারা যাওয়া পুলিশের সদস্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।তারা হলেন—বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন-২ এর ইন্সপেক্টর গোলাম কিবরিয়ার (৫৮), সিরাজগঞ্জ জেলা পুলিশের সদর কোর্টের ইন্সপেক্টর মো. ফজলুর রহমান (৫৭), কুড়িগ্রাম জেলার পুলিশের পুলিশ লাইন্সের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল সরদার (৫৫) এবং ডিএমপির সিটিটিসির ইন্সপেক্টর রাজু আহম্মেদ (৪৩)।এ ছাড়া করোনায় এখন পর্যন্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৬ জন কর্মকর্তা মারা গেছেন।

 

তারা হলেন—বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিরক্ষা শাখার এসআই নাজির উদ্দিন (৫৫) এবং সিটিএসবি’র এসআই মজিবুর রহমান (৫৮) ও এসআই মো. রাসেল বিশ্বাস (৩৫)। এ তালিকায় আরও রয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড থানার এসআই মো. একরামুল ইসলাম (৪৫), রাজশাহী আরআরএফের এসআই মোশারফ হোসেন শেখ (৫৬) এবং ডিএমপি’র পিওএম-পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন (৪৪)। সেই সঙ্গে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার ৩ জন্য সদস্যের মৃত্যু হয়েছে করোনায়।

 

তারা হলেন—ডিএমপি’র পিওএম-দক্ষিণ বিভাগের এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮) ও এএসআই আ. খালেক (৩৬) এবং সিএমপি’র এএসআই মোহাম্মদ মর্তুজা কাইয়ুম (৪৮)।এ ছাড়া পুলিশের নায়েক পদমর্যাদার একজন এবং কনস্টেবল পদমর্যাদার ৯ জন সদস্যেরও প্রাণ গেছে করোনায়। তারা হলেন—ডিএমপির এমটি শাখার নায়েক আল মামুন (৪৩), হাজারীবাগ পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আলমগীর হোসেন (৫৪), ট্রাফিক-পূর্ব বিভাগের কনস্টেবল মো. জালাল উদ্দিন (৪৭), ট্রাফিক-উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ (৪২) এবং ওয়ারি ফাঁড়ির মো. জসিম উদ্দিন (৪০)।

 

এ তালিকায় আরও রয়েছেন—সিএমপির হালিশহর থানার কনস্টেবল নেকবার হোসেন (৪২), ট্রাফিক বন্দর বিভাগের মো. নঈমুল হক (৩৮) এবং কনস্টেবল মামুন উদ্দিন (২৭)। দিনাজপুরের বীরগঞ্জ থানার কনস্টেবল মো. আমিনুল হক (৪৪) ও চট্টগ্রাম জেলার সদর কোর্টের কনস্টেবল মোখলেছুর রহমান (৫৭) দেশের জন্য শহীদ হয়েছেন।এ ছাড়াও বাংলাদেশ পুলিশের ইউনিট ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এর সদর দপ্তরে কর্মরত এসএসএইই /এম (পি) আলী হায়দার আবু এনাম এবং ডিএমপি’র মিরপুর বিভাগের পল্লবী জোনের সিভিল স্টাফ নিরোধ চন্দ্র করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ বরণ করেছেন।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি( মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘করোনাযুদ্ধে মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী বাংলাদেশ পুলিশ। এ কারণে অনেক ঘাত-প্রতিঘাত সবার আগে পুলিশকে মোকাবিলা করতে হচ্ছে। এ লড়াইয়ে দেশের কল্যাণ ও মানুষের নিরাপত্তা, সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ২৪ জন প্রিয় সহকর্মীকে হারাতে হয়েছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031