জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

 

প্রতিনিধি/জামালগঞ্জঃঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু নাম রাহিমা বেগম(৫) ও আপন ছোট বোন মুছলিমা বেগম(৪)। তারা উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমপাড়া হাটির মোঃ সুরুজ আলীর মেয়ে।

 

রোববার দুপরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে জাল নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পাশে খালের মধ্য পড়ে গিয়ে এই দুটি শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে খাল থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে আসলে ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চি করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031