অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

অবশেষে জামিন পেলেন সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত

জেলা প্রতিনিধিঃঃ

অবশেষে হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক সুশান্ত দাশগুপ্তকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ভার্চুয়াল আদালতের বিচারপতি মো. আশরাফুল কামাল। আজ রবিবার (১৪ জুন) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন।

 

আদালতে সুশান্ত দাশগুপ্তের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি এডভোকেট এ এম আমিন উদ্দিন ও এডভোকেট সাকিব রেজোয়ান কবির। বাদীপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট বশির আহমেদ।

 

হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তকে গত ২১ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর থানার পুলিশ। ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন মিথ্যা সংবাদে সাংসদ আবু জাহিরের মানহানি হয়েছে- এমন অভিযোগের বিবরণ দিয়ে গত ২০মে গভীর রাতে সুশান্ত দাশগুপ্ত ও তার তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির।

 

ওই মামলায় ২১ মে সকালে পত্রিকার কার্যালয় থেকেই গ্রেপ্তার হন সুশান্ত দাশগুপ্ত। পরে ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালত সুশান্তের জামিন আবেদন নাকচ করলে মহামান্য হাইকোর্টের ভার্চুয়াল আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031