সিলেট |
প্রকাশিত: 6:48 PM, June 14, 2020
জেলা প্রতিনিধিঃঃ
প্রেমিকের বিষ পানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মূমুর্ষ অবস্হায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রেমিককে। রবিবার বিকালে হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
জানা গেছে, আজ রোববার বিকালে মাধপুর উপজেলার নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামের এক পোষাক শ্রমিকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সে ওই গ্রামের আনছর আলীর মেয়ে। আনছর আলী জানান, তার মেয়ে নয়াপাড়ার একটি পোষাক কারখানার শ্রমিক।
সূত্র জানিয়েছে, কারখানার আরেক পোশাক শ্রমিক হৃদয়য়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার। হৃদয় বাড়ি নয়াপাড়া রেল ষ্টেশন এলাকায়। এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে। হৃদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে।
এর মধ্যে কুলসুমা (প্রেমিকা) জানতে পারে হৃদয় আগে একটি বিয়ে করেছে। বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা প্রেমিক হৃদয়ের উপর অভিমান করে এড়িয়ে চলতে থাকে। প্রেমিক হৃদয় ও নিজের প্রতি অভিমান করে শনিবার সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে তাকে আশংকাজনক অবস্হায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এখবর কুলসুমার কানে পৌছলে আজ রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।