জামালগঞ্জে প্রশাসন ও বণিক সমিতির সিদ্ধান্তে ৪ টার পর দোকান বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

জামালগঞ্জে প্রশাসন ও বণিক সমিতির সিদ্ধান্তে ৪ টার পর দোকান বন্ধের নির্দেশ
 
মোঃ বায়েজীদ বিন ওয়াহিদ/ জামালগঞ্জঃঃ
 সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই কেনাকাটায়। স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ গাদাগাদি করে ভিড় করছে বিভিন্ন মার্কেটে ও দোকানে।
এতে উপজেলাতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এবং ধারণার চেয়ে অধিক পরিমাণে আক্রান্ত হওশার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলায় এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছে। যার ১৭ জনই আক্রান্ত হয়েছে গতকাল। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের নির্দেশে সাচনা বাজার বনিক সমিতির আয়োজনে এক জরুরী সভা করেন। এতে সর্বসম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (১৪জুন ) থেকে ফার্মেসী ছাড়া সব দোকানপাট ৪টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাচনা বাজার বনিক সমিতি।
এর আগে গত ২৮ মে সরকার বেশ কিছু শর্ত দিয়ে দোকান খোলার অনুমতি দিলেও সেটা মানা হচ্ছিল না। দেখা যায় দোকনগুলোতে মানুষের ঢল নামছে। শারীরিক দূরত্ব মানাতো দূরের কথা অনেক মানুষ মাস্কও পড়ছে না। তাই করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দোকানপাট ৪ টার মধ্যে বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান রেজাউল করিম শামীমের নেতৃত্বে বনিক সমিতির সকল নেতাদের উপস্থিতিতে রবিবার বিকেলে পুরো বাজার ঘুরে শর্ত সাপেক্ষে বিকাল ৪টা পর্যন্ত সাচনা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও তারপর বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। কোন দোকানদার এই সিদ্ধান্ত না মানলে ৫ হাজার টাকা জরিমানার কথাও জানিয়ে দেয়া হয়।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান যেহেতু প্রায় প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে, তাই সাচনা বাজার সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে লকডাউনের পূর্ব প্রস্তুতি হিসেবে ৪ টার পর জনসাধারণের চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930