বিশ্বনাথে আরও ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

বিশ্বনাথে আরও ৪ জন করোনায় আক্রান্ত
প্রতিনিধি/ বিশ্বনাথঃঃ
সময়ের সাথে সাথে সিলেটের বিশ্বনাথে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ (১৪ জুন) রবিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় বিশ্বনাথের ব্যাংক স্টাফসহ ৪জনের শরীরে শনাক্ত হয় করোনা। করোনায় আক্রান্তরা হলেন-উপজেলার সদরের পূবালী ব্যাংকের একজন স্টাফ, উপজেলার শাহজিরগাঁও গ্রামের একজন, শ্বাসরাম গ্রামের একজন ও রাজাপুর গ্রামের একজন। উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ জনে। আক্রান্তদের মধ্যে আবার পুলিশ-স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জন করোনাকে জয় করে সুস্থ জীবনে ফিরেছেন।
আবার উপজেলার মোট আক্রান্তের মধ্যে বিশ্বনাথ থানা পুলিশের সদস্য ৩৬ জন। আজ রবিবার রাত সাড়ে ১০টায় ৪জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা বলেন, করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে ২ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রেরণ করা হয় এবং বাকি দুইজনের সিলেট ওসমানী হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত উপজেলা মোট ৫২জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031