ছড়ারপারের বাসায় কামরানের মরদেহ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

ছড়ারপারের বাসায় কামরানের মরদেহ

স্টাফ রির্পোটারঃঃ

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ তাঁর ছড়ারপারস্থ বাসায় আনা হয়েছে।

বেলা ১২টা ২০ মিনিটের দিকে মরদেহবাহী এম্বুলেন্সটি কামরানের ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।

জানা গেছে, বাসায় ধর্মীয় রীতি সম্পন্ন করে মরদেহ নেয়া হবে ছড়ারপার জামে মসজিদে। সেখানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেওয়া হলেও পরদিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাঁকে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031