রংপুরের পীরগাছায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

রংপুরের পীরগাছায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধি/রংপুরঃঃ
 রংপুরের পীরগাছায় খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে খালাতো বোন।  রবিবার বিকেল ৪ টার সময় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো ওই গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুবর্ণা খাতুন (৯) ও পাশের সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের বাবলু মিয়ার মেয়ে কাইফা খাতুন(৮)।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাইফা খাতুন বৃহস্পতিবার তার মায়ের সঙ্গে রহমত চর গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুর ১২টার দিকে খাওয়ার পর সুবর্ণা তার খালাতো বোন কাইফাকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল।
এর কিছুক্ষণ পর থেকে আশেপাশে কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখে সুবর্ণার মা। পরে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। স্থানীয় তাম্বুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের দাফনের প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728