কামরানের ২য় জানাযা সম্পন্ন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

কামরানের ২য় জানাযা সম্পন্ন

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট নগরের মিরকবক্স টুলার মানিকপীর টিলা ও আশপাশ রাস্তায় হাজারো জনতার ঢল নেমেছে। সবাই শেষবারের মতো বদর উদ্দিন আহমদ কামরানের মুখ বা তার শেষযাত্রা একটু নিজ চোখে দেখতে চান।

 

তাঁর দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতার ক্রন্দনে আকাশ-বাতস ভারী হয়ে উঠে মানিকপীর টিলা এলাকা।  স্বাস্থ্যধিধি মোতাবেক বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট (২ টা ১৫) পর্যন্ত দ্বিতীয় জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছে।

 

এর আগে আজ সোমবার রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728