আজও গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতার প্রতিবেদন দিচ্ছে না বিএসএমএমইউ

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন আজ মঙ্গলবারও জমা দিচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘কাজ গোছাতে আরও একটু সময় লাগছে। এ সম্পর্কিত কমিটি আগামী ১৭ জুন বা ১৮ জুনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে কিটের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছে।’

 

এর আগে গত ১৪ জুন ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছিলেন, ‘কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পর্কিত কমিটি অ্যান্টিবডি কিটের পরীক্ষার ফলাফল ১৬ জুনের (আজ মঙ্গলবার) মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে দিয়ে দেবে বলে আশা করছি।’উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদের সমন্বয়ে বিজ্ঞানীদের একটি দল অ্যান্টিবডি কিট তৈরি করেছেন। তারা একটি অ্যান্টিজেন কিটও তৈরি করেছেন।

 

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরপর কিটের পরীক্ষায় বিএসএমএমইউ একটি কমিটি গঠন করে এবং ১২ মে দেওয়া এক চিঠিতে গণস্বাস্থ্যকে পরীক্ষার জন্য কিট দিতে বলে। এরপর ১৩ মে কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষকে ৫০০ পিস অ্যান্টিবডি কিট দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031