প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের মিশ্র পাড়ায় দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ১৫ জুন সোমবার রাত ২টায় ঢাকাদক্ষিন বাজারের ঠাকুর বাড়ির পুকুরপাড় সংলগ্ন ব্যবসায়ী পাচু গোপাল দেবের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ বাজারের পাচু মিষ্টি ঘরের স্বত্বাধিকারী পাচু গোপাল দেবের বারনী পুকুর পাড় সংলগ্ন বাড়িতে রাত ২টায় ৬/৭ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরের ভিতর প্রবেশ ঘরে করে গৃহকর্তা পাচু দেবকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে । এসময় তাকে সহায়তা করতে ছেলে পাপ্পু দেব এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে।