করোনায় আক্রান্ত সংসদ মোকাব্বির খাঁন

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

করোনায় আক্রান্ত সংসদ মোকাব্বির খাঁন
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
  সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা শনাক্ত হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ল্যাবে করা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা রিপোর্ট পকিটিভ আসে।
এর আগে গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন। তাঁর করোনাভাইরাস আছে কি না তা জানার জন্য নমুনা নেওয়া হয়।
সংসদ মোকাব্বির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া বলেন, ‘ঢাকা’ সম্মিলিত সামরিক হাসপাতাল তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। মানসিক এবং শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728