জুড়ীতে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

জুড়ীতে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে একই পরিবারের ৩ জন সহ ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের ৩ জনের বাড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামে এবং অপরজনের বাড়ী গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরায়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

 

জানা যায়, করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় গত ৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়। নমুনা সংগ্রহের ১১ দিন পর বুধবার সকালে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের ৪ জনের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

 

এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন এবং বাকী ৭ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে সিলেটের শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার একজনের মৃত্যু হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক জানান, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদেরকে বাড়ীতেই আইসোলেশনে রাখা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031