সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় নতুন করে আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। ১৬ জুন রাতে তাঁরা করোনা রোগী হিসেবে সনাক্ত হন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৫৫ জন আক্রান্ত হলেন।
এর মধ্যে গত প্রায় ৩ মাস দেশ লকডাউন থাকা কালীন সময়ে জগন্নাথপুরে মাত্র ৬ জন আক্রান্ত হয়েছিলেন। তবে পহেলা জুন থেকে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসার পর মাত্র ১৭ দিনে ৪৯ জন আক্রান্ত হয়েছেন।
যদিও পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছে প্রশাসন। জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। তবুও প্রতিদিন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা।