তাহিরপুরে আরো ১ শিশুসহ ৬জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

তাহিরপুরে আরো ১ শিশুসহ ৬জনের করোনা শনাক্ত
জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নতুন করে  এক শিশুসহ আরও ৬জনের দেহে করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ২৪জনে।
১৬ জুন মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি)বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইএফএইছও  ডাঃ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়,নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের সূর্যের গাঁও গ্রামের ১৪ মাসের ১শিশু,বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের ১জন,বাদাঘাট ইউনিয়নের  পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩জন লাইনম্যান এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১জনসহ ৬ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।
তাহিরপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইএফএইছও  ডাঃ ইকবাল হোসেন জানান,গতকাল (১৬ জুন) মঙ্গলবার পর্যন্ত তাহিরপুর উপজেলায় ২৮৬জনের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে ২৭০জনের নমুনা ফলাফলে ২৪জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে (পজিটিভ) আসে। আরোগ্য লাভ করেছেন ১৪ জন ও আইসোলেশনে রয়েছেন ১০জন এবং ১৬টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নতুন করোনায় আক্রান্ত সবাইকে আইসোলিউসিনে রাখা হয়েছে।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031